শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, পুলিশের সতর্কতা

‎নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৫, ০৯:০১ পিএম

শেয়ার করুন:

সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, পুলিশের সতর্কতা
অস্ত্র উদ্ধারে ৫ লাখ, গুলি জমা দিলে ৫০০ টাকা পুরস্কার ঘোষণা

‎সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে করা প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দফতর। 
‎
‎বৃহস্পতিবার (৬ নভেম্বর) পুলিশ সদর দফতরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে মেসেজ (বার্তা) দিয়ে অর্থ দাবি করার মতো অভিযোগ পাওয়া যাচ্ছে। 

‎আইডিতে বিশিষ্ট ব্যক্তির ছবি থাকা মানে মোবাইল নম্বরটি ওই ব্যক্তির বলে মনে করার কোনো  কারণ নেই। প্রতারকদের এ ধরনের মেসেজে সাড়া না দিতে সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।
‎
‎পুলিশ সদর দফতর জানায়, প্রতারক চক্রের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সজাগ রয়েছে। কেউ এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎একেএস/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর