সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

অবৈধ মোবাইল বন্ধে ১৬ ডিসেম্বর চালু হচ্ছে এনইআইআর সিস্টেম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

অবৈধ মোবাইল বন্ধে ১৬ ডিসেম্বর চালু হচ্ছে এনইআইআর সিস্টেম
বক্তব্য দিচ্ছেন ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি: ফাইল ছবি

অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার রোধ এবং টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে চালু হচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এর মাধ্যমে দেশের নেটওয়ার্কে নিবন্ধনবিহীন বা আনঅফিসিয়াল মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ হবে বলে আশা করছে সরকার।

বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এ সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


বিজ্ঞাপন


তিনি বলেন, এনইআইআর চালুর মাধ্যমে টেলিযোগাযোগ খাতে নতুন যুগের সূচনা হবে। আন্তর্জাতিকভাবে অনুমোদিত আইএমইআই নম্বর ব্যবহারকারীর এনআইডি ও সিমের সঙ্গে যুক্ত হয়ে নিবন্ধিত হবে। ফলে বৈধ ও অবৈধ মোবাইল সহজেই শনাক্ত করা যাবে।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, এ ব্যবস্থা চালু হলে নকল ও অবৈধভাবে আমদানিকৃত ফোনের ব্যবহার বন্ধ হবে। এতে সরকারের রাজস্ব সুরক্ষিত থাকবে এবং দেশীয় মোবাইল শিল্প আরও শক্তিশালী হবে। পাশাপাশি চুরি বা অপরাধে ব্যবহৃত ডিভাইস শনাক্ত ও ব্লক করা সম্ভব হবে, যা অপরাধ দমনে সহায়ক ভূমিকা রাখবে।

তিনি বলেন, এনইআইআর শুধু প্রযুক্তি নয়— নাগরিক নিরাপত্তা, রাষ্ট্রীয় শৃঙ্খলা ও খাতের স্বচ্ছতা নিশ্চিত করার জাতীয় অঙ্গীকার। এই বাস্তবায়নে বিটিআরসি এবং দেশের চার অপারেটর— গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক— নিজেদের ইআইআর সিস্টেম উন্নয়নে কাজ করছে।

তিনি আরও জানান, এর ফলে এমএফএস জালিয়াতি, সিম প্রতারণা ও স্ক্যাম প্রতিরোধসহ ইকেওয়াইসি যাচাই শক্তিশালী হবে, নিরাপত্তা বাড়বে এবং রাজস্ব আদায় বৃদ্ধি পাবে।


বিজ্ঞাপন


গণমাধ্যমকর্মী ও অপারেটর প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ১৬ ডিসেম্বর থেকে টেলিকম খাত নিরাপদ ও স্বচ্ছ যুগে প্রবেশ করবে। বৈধ হ্যান্ডসেট ব্যবহারে সবাইকে সচেতন করার আহ্বান জানান তিনি।

এমএইচএইচ/এআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর