শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

নলছিটি পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়রসহ গ্রেফতার ৬

জ্যেষ্ঠ প্রতিবেদক 
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ পিএম

শেয়ার করুন:

নলছিটি পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়রসহ গ্রেফতার ৬
নলছিটি পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়রসহ গ্রেফতার ৬

ঝালকাঠির নলছিটি পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ছয়জন   নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতাররা হলেন— নলছিটি পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. ফারুক হোসেন (৬১), রুবেল (২৮), খোকন (৪০), মো. সাগর (৪০) ও মো. শান্ত (২৪)। তবে একজনের নাম প্রকাশ করেনি ডিবি। 

ডিবি সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ওয়ারী বিভাগের একটি দল রাজধানীর ভাটারা এলাকা থেকে রুবেল, খোকন, সাগর, শান্তকে গ্রেফতার করে ।  এছাড়া মঙ্গলবার সকালে সবুজবাগ বাসাবো এলাকা থেকে ফারুক হোসেনকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন স্থানে একাধিকবার মিছিল ও সংগঠিত কার্যক্রম পরিচালনা করেছেন। এছাড়াও তারা শেখ হাসিনা সংগ্ৰাম পরিষদ নামের একটি সংগঠনের ব্যানার নিয়ে মিছিলে অংশ নেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এমআইকে/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর