শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ পিএম

শেয়ার করুন:

পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা। ফাইল ছবি

রাজধানীর শ্যামপুর এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক যুবক। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় শ্যামপুরের জুরাইন তুলা বাগিচা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. সজিব হোসেন। তিনি গাড়ির মেকানিকের কাজ করতেন। এছাড়া, তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার ইয়াদ আলীর সন্তান।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় সজিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার আগে শাহিন নামের একজনকে তিনি ছয় হাজার টাকা ধার দিয়েছিলেন। আজ বিকেল সাড়ে ৫টার দিকে টাকা চাইতে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে শাহিন সজিবকে ছুরিকাঘাত করেন।

জাকির হোসেন জানান, নিহত সজিব গাড়ির মেকানিক হিসেবে কাজ করতেন এবং পোস্তগোলা আরসিন গেট এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

একেএস/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর