শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রতিমা বিসর্জন স্থান পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৫, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

প্রতিমা বিসর্জন স্থল পরিদর্শন করলেন কমিশনার 

শারদীয় দুর্গাপূজা শেষে প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর সোয়ারিঘাট এলাকা পরিদর্শন করেন তিনি। 

এ সময় তিনি গণমাধ্যমে সঙ্গে কোনো কথা বলেননি। তবে তিনি দাঁড়িয়ে বিষয়টি অবলোকন করে চলে যান। 

জানা গেছে, প্রতিমা বিসর্জন শুরু হয় আড়াইটার দিকে৷ বৃহস্পতিবার বেলা তিনটায় পল্টন বদির স্কুলের আয়োজিত পূজা মণ্ডপের বিসর্জনের মাধ্যমে বুড়িগঙ্গার ওয়াইজ ঘাট দিয়ে প্রতিমা বিসর্জন শুরু হয়। পরে বিকেল সোয়া ৪টার দিকে সেখানে হাজির হন ডিএমপি কমিশনার। এ সময় তার সঙ্গে ডিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

তার আগে বিকেল সোয়া ৩টার দিকে পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির থেকে একটি প্রতিমা বিসর্জন যাত্রা শুরু হয়। সেটির আগে পুলিশি নিরাপত্তা ছিল। প্রতিমাগুলো ট্রাকে করে নেওয়া হয়। তবে তার সামনে একটি র‌্যালিও করা হয়। সনাতন ধর্মের লোকজন নেচে গেয়ে র‌্যালিতে অংশ নেন। কিন্তু পরে তারা অশ্রুসিক্ত নয়নে প্রতিমাগুলোকে বিসর্জন দেন। 

প্রতিমা বিসর্জনকে ঘিরে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীর, নৌ-পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম ও সোয়াট দলের সদস্য, সাদা পোশাকেসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। 

এমআইকে/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর