রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

অশান্ত খাগড়াছড়ি: নিহত ৩, সেনা-পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম

শেয়ার করুন:

অশান্ত খাগড়াছড়ি: নিহত ৩, সেনা-পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত
কয়েক দিন ধরেই উত্তপ্ত খাগড়াছড়ি। ছবি: সংগৃহীত

পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অশান্ত হয়ে উঠেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। এতে দুষ্কৃতিকারীদের হামলায় তিনজন নিহত এবং সেনাবাহিনী-পুলিশ সদস্যসহ বেশ কয়েজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না জানিয়ে ব্যবস্থা নেওয়ার আগ পর্যন্ত সবাইকে শান্ত থাকার অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত এবং মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

থমথমে খাগড়াছড়ি, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা বলবৎ

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগির তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণপূর্বক শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

RR

গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের দাবিতে শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ডাকা হয়। পরে আবারও অবরোধের কর্মসূচি পালনের ঘোষণা আসে।

আরও পড়ুন

খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা

অবরোধ চলাকালে বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে ব্যারিকেড দেওয়া হয়। আলুটিলায় একটি অ্যাম্বুলেন্স ও নারানখাইয়া এলাকায় একটি অটোরিকশা ভাঙচুর করা হয়। 

পরিস্থিতি অবনতির কারণে শনিবার দুপুর থেকে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। মাঠে রয়েছে সেনাবাহিনী, পুলিশ ও ৭ প্লাটুন বিজিবি।

বিইউ/জেবি

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর