শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

প্রকাশ্যে চুল কাটার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম

শেয়ার করুন:

Hair
প্রকাশ্যে চুল কেটে দেওয়ার সেই দৃশ্য। ছবি- সংগৃহীত।

‎রাস্তায় কয়েকজন ব্যক্তিকে ধরে প্রকাশ্যে চুল ও জট জোরপূর্ব কেটে দেওয়ার ঘটনার যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

‎বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিবৃতিতে এই উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। এ ধরনের আচরণ সম্পূর্ণ অমানবিক, বেআইনি এবং সংবিধান ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মত তাদের।

‎বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৩১-এ প্রতিটি নাগরিককে আইনের আশ্রয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার দিয়েছে। অনুচ্ছেদ ৩২-এ জীবন ও ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা প্রদান করেছে এবং অনুচ্ছেদ ৩৫-এ কারও প্রতি নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ নিষিদ্ধ করেছে।’

‘প্রকাশ্যে জোর করে চুল কেটে দেওয়া কেবল ভুক্তভোগীর মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন নয়, বরং তার মর্যাদার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা সমাজে ভীতি, আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে।’


বিজ্ঞাপন


আইন ও সালিশ কেন্দ্র মনে করে, এটি আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থি।

‎সংস্থাটি দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে যেন কোনো নাগরিক এমন অবমাননা ও বেআইনি আচরণের শিকার না হন, সে জন্য রাষ্ট্রকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে।

‎একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর