বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে সমঝোতা চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম

শেয়ার করুন:

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে সমঝোতা চুক্তি সই

আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই) এবং সার্ক কৃষি কেন্দ্র (এসএসি)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং আইএফপিআরআই মহাপরিচালক ড. জোহান সুইনেন বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশিদ, আইএফপিআরআই দক্ষিণ এশিয়া অফিসের পরিচালক ড. শহীদুর রশিদ, আইএফপিআরআই-এর সিনিয়র পরিচালক ড. পূর্ণিমা মেনন এবং ব্যবসা উন্নয়ন ও বহিঃসম্পর্ক পরিচালক ড. টেউনিস ভ্যান রিনেন।

picture

এই সমঝোতা স্মারকের মাধ্যমে কৃষি গবেষণা, সম্প্রসারণ সেবা, পুষ্টি এবং নীতিনির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সমন্বয় জোরদার করা হবে। সমঝোতা চুক্তিটি আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রাখবে এবং কৃষি ও সংশ্লিষ্ট খাতে প্রযুক্তি উন্নয়ন এবং কার্যকর সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আইএফপিআরআই মহাপরিচালক ড. জোহান সুইনেন জানান, জ্ঞান আহরণ ও ব্যবস্থাপনা, কৃষি বাণিজ্য, নীতি উদ্ভাবন এবং সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। এ যৌথ উদ্যোগের মাধ্যমে খাদ্যনিরাপদ, সহনশীল ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

অনুষ্ঠানটি সমাপ্ত হয় অংশীদারিত্বের মধ্য দিয়ে যে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে, তার মাধ্যমে দক্ষিণ এশিয়ার কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতের উন্নয়নকে আরও গতিশীল করা সম্ভব হবে।

এএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর