সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জিএম কাদেরের সাক্ষাতের ছবিটি পুরনো: রিউমার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম

শেয়ার করুন:

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জিএম কাদেরের সাক্ষাতের ছবিটি পুরনো: রিউমার
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জিএম কাদেরের সাক্ষাতের ছবিটি গতবারের। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অংশ নেওয়া পুরনো অনুষ্ঠানের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার শনাক্ত করেছে রিউমার স্ক্যানার।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ ও জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

রিউমার স্ক্যানারের অনুসন্ধান টিম ফ্যাক্টচেক করে জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জিএম কাদেরের সাম্প্রতিক সাক্ষাৎ দাবিতে প্রচারিত বিষয়টি সঠিক নয়। দু’জনের ভাইরাল এই ছবিটি পুরোনো। প্রকৃতপক্ষে এটি গত বছর সাক্ষাতের সময়কার।

রিউমার স্ক্যানারের অনুসন্ধান টিম জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাম্প্রতিক সাক্ষাৎ দাবিতে প্রচার করা হলেও প্রকৃতপক্ষে ছবিটি ২০২৪ সালের ২২ সেপ্টেম্বরের।

রিউমার স্ক্যানার জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, পাশাপাশি দেশের বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচারের হার বেড়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর