রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

এডিট করা ছবি দিয়ে মাহফুজ আলমকে নিয়ে অপপ্রচার শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

এডিট করা ছবি দিয়ে মাহফুজ আলমের অপপ্রচার শনাক্ত
এডিট করা ছবি দিয়ে মাহফুজ আলমের অপপ্রচার শনাক্ত। ছবি: সংগৃহীত

এডিট করা ছবি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহফুজ আলমের একটি এডিটেড ছবি ভাইরাল হয়েছে। যুক্তরাজ্য সফররত তথ্য ও সম্প্রচার উপদেষ্টার ওপর হামলার চেষ্টা করেন চব্বিশের গণঅভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

লন্ডনে সোয়াস ইউনিভার্সিটিতে আয়োজিত সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময়ের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। যদিও গাড়িটিতে কে ছিলেন ভিডিওতে তা বোঝা যাচ্ছে না। এমন পরিপ্রেক্ষিতে ফেসবুকে মাহফুজ আলমের একটি এডিটেড ছবি ছড়িয়ে দেওয়া হয়।

কথিত ছবিটি নিয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চে উইকিপিডিয়ায় উপদেষ্টা মাহফুজ আলমের পুরনো একটি ছবি পাওয়া যায়। এই ছবির সঙ্গে মাহফুজ আলমকে নিয়ে প্রচারিত এডিটেড ছবিটির হুবহু মিল রয়েছে। ছবি দুটিতে তাকে একই পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। তার মুখের ভঙ্গিমাও এক। তবে ছবি দুটির ব্যাকগ্রাউন্ড এক নয়।

আরও পড়ুন: লন্ডনে মাহফুজ আলমের ওপর আ.লীগের নেতা-কর্মীদের হামলার চেষ্টা

উইকিপিডিয়ার বর্ণনা থেকে জানা যায়, তথ্য উপদেষ্টার এই ছবিটি ২০২৪ সাল থেকে ইন্টারনেটে রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে মাহফুজ আলমের এই ছবিটি ব্যবহার করা হয়।

ভিন্ন সময়ের একটি ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে ব্যাকগ্রাউন্ড এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

সংস্থাটি জানায়, এছাড়া সোয়াস ইউনিভার্সিটিতে আয়োজিত সেমিনারে মাহফুজ আলম যে পোশাকে অংশ নেন, সেটির সঙ্গে প্রচারিত এডিটেড ছবির মিল নেই।

এসএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর