সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের ঢেকিয়াজুলি এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৯ ছিল বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানালেন আবহাওয়া অধিদপ্তর বলছে, এই মাত্রা ছিল ৫ দশমিক ৮।

ইউএসজিএস বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের উদলগুড়ি থেকে ১৪ কিলোমিটার পূর্বে। এর উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানেও কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর