রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি দূতাবাসের জরুরি বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

শেয়ার করুন:

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি দূতাবাসের জরুরি বার্তা
নেপালে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি দূতাবাসের জরুরি বার্তা। ছবি: সংগৃহীত

জরুরি নিরাপত্তা পরিস্থিতির কারণে নেপালে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে ঘর বা হোটেলে অবস্থান করার জন্য অনুরোধ করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নেপালের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ অনুরোধ করেছে।


বিজ্ঞাপন


বার্তায় বলা হয়েছে, জরুরি নিরাপত্তা পরিস্থিতির কারণে নেপালে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে ঘর বা হোটেলে অবস্থান করার জন্য অনুরোধ করা হ‌চ্ছে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের নেপাল ভ্রমণ না করার জন‌্য অনুরোধ করা হয়েছে।     

notis

এ ছাড়া, জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস দুটি হটলাইন চালু করেছে। নম্বর দুটি হলো: +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ এবং +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর