বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

হারানো এনআইডি তুলতে আর জিডি লাগবে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ পিএম

শেয়ার করুন:

হারানো এনআইডি তুলতে আর জিডি লাগবে না
জাতীয় পরিচয়পত্র সংশোধন। ফাইল ছবি।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে আর করতে হবে না সাধারণ ডায়েরি (জিডি)। বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর ঢাকা মেইলেকে এ তথ্য নিশ্চিত করেন। 
 
হুমায়ুন কবীর বলেন, নাগরিকদের ভোগান্তি কমাতে হারিয়ে যাওয়া এনআইডি তুলতে যে সাধারণ ডায়েরি (জিডি) করতে হতো তা তুলে দিয়ে নির্বাচন কমিশন চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এতে নাগরিকদের ভোগান্তি আরও কমবে। এছাড়া এনআইডি সেবা কীভাবে আরও সহজ করা যায় তা নিয়েও পরিকল্পনা রয়েছে আমাদের।
 
গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে নয় লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে। 
 
সবশেষে ভোটার তালিকা অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় লাখ ৪১ লাখ ৪৫৫ জন এবং নারী ভোটার ছয় লাখ ২২ লাখ পাঁচ হাজার ৮১৯ জন। হিজড়া ভোটার ১২৩০ জন।
 
এমএইচএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর