বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

ডিআইজি মোজাম্মেল দম্পতির ১৪ কোটির অবৈধ সম্পদের প্রমাণ পেল দুদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

dudok
পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ছবি: সংগৃহীত

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) গাজী মো. মোজাম্মেল হক ও তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার তথ্যানুসন্ধানে তাদের বিরুদ্ধে প্রায় ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মেলার পর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (৩১ আগস্ট) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


এর আগে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আদালতের আদেশে মোজাম্মেল, তার স্ত্রী ও মেয়ে গাজী বুশরা তাবাসসুমের নামে থাকা সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, গাজী মো. মোজাম্মেল হক ১৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগ দেন। বর্তমানে তিনি অ্যান্টিটেররিজম ইউনিটে কর্মরত। দীর্ঘ কর্মজীবনে তার বৈধ আয়ের উৎস পাওয়া গেছে ১৫ কোটি ৮০ লাখ ১৮ হাজার ৩১৩ টাকা, অথচ অর্জিত সম্পদের পরিমাণ ২৭ কোটি ৪৯ লাখ ১২ হাজার ৩৮২ টাকা। অর্থাৎ তার নামে ১১ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদ শনাক্ত হয়েছে।

অন্যদিকে, ফারজানা মোজাম্মেলের নামে মোট সম্পদ পাওয়া গেছে ৮ কোটি ৩১ লাখ ৩৩ হাজার টাকা। এর মধ্যে বৈধ আয়ের উৎস শনাক্ত হয়েছে ৫ কোটি ৪৫ লাখ ৯০ হাজার টাকা। ফলে তার নামে ২ কোটি ৮৫ লাখ টাকার অবৈধ সম্পদ প্রমাণিত হয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে বৈধ সম্পদ ও আয়ের উৎস ব্যাখ্যা দিতে না পারলে মোজাম্মেল দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।


বিজ্ঞাপন


এমআই/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর