শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

‘মানবাধিকার শেখানো মানুষেরাই গাজায় মানবাধিকার লঙ্ঘন করছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫, ০৭:৪৭ পিএম

শেয়ার করুন:

‘মানবাধিকার শেখানো মানুষেরাই গাজায় মানবাধিকার লঙ্ঘন করছে’

সারা বিশ্বে মানবাধিকারের বিষয়ে শেখানো মানুষেরাই ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। শনিবার (৩০ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’ এ অংশ নিয়ে বক্তারা এসব বলেন।

বক্তারা বলেন, পশ্চিমাদের মানবাধিকার বিষয়ক ধারণা গাজায় এসে কাজ করছে না। এমনটা নয় যে, তারা গাজায় বিশ্বাসঘাতকতা করছে; বরং তাদের স্বার্থের বিরুদ্ধে গেলে তারা মানবাধিকার লঙ্ঘন করতেও কুণ্ঠাবোধ করে না।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী অধ্যাপক ড. মাজলি বিন মালিক বলেন, গাজায় যা ঘটছে, তা নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘন। অথচ যারা মানবাধিকারের বিষয়ে বারবার পৃথিবীকে বার্তা দেয়, গাজাকে তারা যেন দেখতেই পাচ্ছে না।

গাজার বিষয়ে শক্তিশালী দেশগুলোর নীরবতা আধুনিক পৃথিবীর অন্ধকার দিক বলেও মত দেন বক্তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শাফি মো. মোস্তফার সঞ্চালনায় ‘মডারনিটি অ্যান্ড রিলিজিয়ন: ইন্টারেকশন অ্যান্ড কন্টেস্টেশন’ শীর্ষক আলোচনায় আরও অংশ নেন লাহোর ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মারইয়াম ওয়াসিফ খান, আরিজোনা স্টেট ইউনিভার্সিটির শিক্ষক ড. ইয়াসমিন সাইকিয়া, কোরিয়ার কিয়ন হি ইউনিভার্সিটির অধ্যাপক ড. অ্যালেক্স গুয়াং লি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সায়েদ নিজার।

এসএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর