সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নেপাল–বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিকে কেন্দ্র করে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

নেপাল–বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিকে কেন্দ্র করে বৈঠক
কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে সাক্ষাৎ করেন তারা। ছবি: সংগৃহীত

নেপাল ফরেন ট্রেড অ্যাসোসিয়েশনের (এনএফটিএ) সভাপতি শিব কুমার আগারওয়াল ও মহাসচিব জয়ন্ত কুমার আগারওয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশের নেপালে নিযুক্ত রাষ্ট্রদূত মো. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে স্থানীয় সময় দেশটির রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে সাক্ষাৎ করেন তারা।

বৈঠকে এনএফটিএ নেতারা বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে নেপালের বৈদেশিক বাণিজ্য সহজ করতে অ্যাসোসিয়েশনের উদ্যোগ ও কার্যক্রম রাষ্ট্রদূতকে অবহিত করেন। বাংলাদেশের রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে বিদ্যমান সমস্যাগুলো দূর করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত নেপালি পক্ষকে পারস্পরিক বাণিজ্য সহযোগিতা থেকে সম্ভাব্য সুযোগগুলো খুঁজে বের করে কাজে লাগানোর আহ্বান জানান, যাতে উভয় দেশের জনগণ উপকৃত হতে পারে।

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ দূতাবাস দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে সংযোগ স্থাপনে সেতুবন্ধ হিসেবে কাজ করে যাবে।’

রাষ্ট্রদূত নেপালি প্রতিনিধিদলকে দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে দূতাবাসের পূর্ণ সহায়তার আশ্বাস দেন।

এসএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর