মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ১২:২২ পিএম

শেয়ার করুন:

মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা

মালয়েশিয়ায় জনশক্তি রফতানি সিন্ডিকেটের অন্যতম সদস্য সাবেক এমপি লেফট্যানেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বাদী হয়ে মামলাটি করেছে।


বিজ্ঞাপন


তিনি জানান, মালয়েশিয়ায় জনশক্তি রফতানির নামে একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল। যে সিন্ডিকেটের অন্যতম সদস্য ছিলেন সাবেক এমপি লেফট্যানেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। তিনিসহ সিন্ডিকেটের ৩৩ জনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানিলন্ডারিং মামলা হয়েছে।

গত ২০ আগস্ট মালয়েশিয়ায় জনশক্তি রফতানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন (স্বপন) এর ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করার কথা জানায় সিআইডি। তারপর মালয়েশিয়া সিন্ডিকেটের অন্যতম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের নামে মামলার কথা জানালো হলো। স্বপনের মানিলন্ডারিং মামলা তদন্ত করতে গিয়ে মাসুদ উদ্দিন চৌধুরীর তথ্য বেরিয়ে এসেছে।

এর আগে সিআইডি জানায়, মালয়েশিয়ায় জনশক্তি রফতানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন (স্বপন)। তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি।

মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর উদ্দেশ্যে সিন্ডিকেট করে ৮ হাজার কোটি টাকা আদায়ের নামে টাকা আত্মসাৎ করে বাড়ি ও জমি ক্রয় করে অঢেল সম্পদের মালিক হয়েছেন এই সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন (স্বপন)। এভাবে তিনি মানিলন্ডারিং এর অপরাধ করেছেন।


বিজ্ঞাপন


রুহুল আমিন (স্বপন) এর জনশক্তি রফতানি প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা, বনানী ও উত্তরা এলাকার ৭টি দলিলের মোট জমির পরিমাণ প্রায় ২৩১ কাঠা। যার দলিল মূল্য আনুমানিক ১৫ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা। এসব জমির ওপর ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠান ও বিভিন্ন অবকাঠামোসহ মোট ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এসব সম্পত্তির ওপর ক্রোকের আদেশ প্রদান করেন।

মালয়েশিয়ায় জনশক্তি রফতানি সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন (স্বপন) সহ সিন্ডিকেটের অপরাপর সদস্যদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান চলমান রয়েছে। 

এমআইকে/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর