সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

তৌহিদ আফ্রিদি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫, ১০:৫১ পিএম

শেয়ার করুন:

তৌহিদ আফ্রিদি গ্রেফতার
তৌহিদ আফ্রিদি। ফাইল ছবি

জুলাই হত্যা মামলার আসামি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়। 

সিআইডি জানিয়েছে, এই মুহূর্তে বরিশাল থেকে তাকে ঢাকায় আনা হচ্ছে। আগামীকাল সোমবার তাকে আদালতে হাজির করা হবে। তৌহিদ আফ্রিদি জুলাই হত্যা মামলার আসামি বলেও জানিয়েছে সিআইডি।

এর আগে গত ১৭ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার এক মামলায় গুলশান থেকে গ্রেফতার করা হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান ও তৌহিদ আফ্রিদির বাবা মো. নাসির উদ্দিন সাথীকে। রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর