সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মাই টিভির চেয়ারম্যান সাথী গ্রেফতার 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৫, ০৮:২৯ পিএম

শেয়ার করুন:

মাইটিভির চেয়ারম্যান সাথী গ্রেফতার 
মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী

বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান এবং আলোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

রোববার (১৭ আগস্ট) রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিসি মুহাম্মদ তালেবুর রহমান। 

তিনি জানান, ‘মাই টিভির চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা হয়েছিল। নাসির উদ্দিন সাথী সেই মামলার আসামি।’

সোমবার (১৮ আগস্ট) নাসির উদ্দিন সাথীকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর