বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

চেতনানাশক খাইয়ে অটোরিকশা চুরির অভিযোগে আটক ৪

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

চেতনানাশক খাইয়ে অটোরিকশা চুরির অভিযোগে আটক ৪

রাজধানীতে চেতনানাশক ওষুধ খাইয়ে অটোরিকশা চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- জহিরুল (২২), আলমগীর (৩২), মেহেদী (২১) ও ইয়ামিন (১৯)। তাদের কাছ থেকে চুরি যাওয়া ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) আদাবর ও মোহাম্মদপুর এলাকার বিভিন্ন অটোরিকশা গ্যারেজে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মিরপুর মডেল থানার একটি টিম।  

মিরপুর মডেল থানা সূত্র জানায়, ভুক্তভোগী মো. সজিবুল ইসলাম রাসেল (২২) একজন অটোরিকশা চালক। গত ৩ আগস্ট দুপুরে দিকে মিরপুর-১০ গোল চত্বরের ফায়ার সার্ভিসের সামনে থেকে দুই অজ্ঞাত ব্যক্তি তার অটোরিকশা ভাড়া নেন। অটোরিকশা নিয়ে তারা প্রথমে শের-ই-বাংলা নগরের জাতীয় পঙ্গু হাসপাতালে যায়, পরে মোহাম্মদপুরের শ্যামলীতে ১০ নং কমার্শিয়াল প্লট, ২নং খিলজি রোডে পৌঁছায়। সেখানে আরও দুইজন তাদের সাথে গাড়িতে উঠে। এক সময় চালককে কৌশলে একটি বেকারি থেকে রসমালাই খাওয়ায়, যাতে চেতনানাশক ওষুধ মেশানো ছিল। রাসেল বিকেল সাড়ে তিনটার দিকে অচেতন হয়ে পড়েন। চোরেরা তাকে রাস্তায় ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। গাড়িটির মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। রাসেলের জ্ঞান ফিরে আসে ৬ আগস্ট রাত ৮টার দিকে, তখন সে জানতে পারে একজন অজ্ঞাত রিকশা চালক তাকে মিরপুর-১০ এ তার বাসায় পৌঁছে দিয়েছে। ভিকটিম রাসেলের অভিযোগের ভিত্তিতে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

থানা সূত্র আরও জানায়, মামলার পর তাৎক্ষণিক পুলিশের একটি দল মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন অটোরিকশা গ্যারেজে আদাবর থানার সহায়তায় অভিযান চালিয়ে জহিরুল, আলমগীর, মেহেদী ও ইয়ামিনকে গ্রেফতার করে। তাদের হেফাজত থেকে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এমআইকে/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর