বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

৩২ ঘণ্টা পর পুলিশের লাঠিচার্জে শাহবাগ মোড় ছাড়লেন অবরোধকারীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৫, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

S
শাহবাগ মোড়ে অবরোধের চিত্র।

প্রায় ৩২ ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখার পর সরানো হলো আন্দোলনকারীদের। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় পুলিশের দায়িত্বরত সদস্যরা লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয়ে শাহবাগ ত্যাগ করেছেন অবরোধকারীরা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এই অবরোধ কর্মসূচি চলছিল। 


বিজ্ঞাপন


Shahbag

এই কর্মসূচির ফলে শাহবাগ মোড় অবরুদ্ধ থাকায় কাটাবন মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, মৎস্যভবন মোড় ও শাহবাগ থানার সামনের সড়ক দিয়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।  

এসময় অনেকে মোটরসাইকেল নিয়ে এসেও ফিরে যেতে বাধ্য হচ্ছিলেন। চলছিল না বাস, প্রাইভেটকার এমনকি রিকশাও। এতে চরম ভোগন্তিতে পড়েন ওইসব সড়ক দিয়ে যাতায়াতকারীরা।

এদিন সকাল থেকেই আন্দোলনকারীরা ‘জুলাই সনদ দিতে হবে, দিতে হবে, দিতে হবে’,‘টালবাহানা, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।


বিজ্ঞাপন


Shahbag3

অবরোধকারীদের দাবিগুলোর মধ্যে ছিল- জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা দেওয়া, শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব নেওয়া, আহতদের সকল চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রকে বহন করা, আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা, শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তা কেন্দ্র গঠন করা, শহীদ ও আহতদের ওপর সংঘটিত দমন-পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচারকার্য সম্পন্ন করা এবং একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন করা।

এএসএল/এএইচ

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর