শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ভোটার হতে ৪৮ হাজার প্রবাসীর আবেদন, হয়েছেন ১৭ হাজারের বেশি 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ০৩:২০ পিএম

শেয়ার করুন:

EC
নির্বাচন কমিশন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটার হতে নয়টি দেশ থেকে ৪৮ হাজার ৮০ জন বাংলাদেশি প্রবাসী আবেদন করেছেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর। 

তিনি জানিয়েছেন, ‘আবেদনকারীদের মধ্যে ইতোমধ্যে ভোটার হয়েছেন ১৭ হাজার ৩৬৭ জন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান হুমায়ুন কবীর। 

তিনি বলেন, ‘নতুন করে পাঁচটি দেশে ভোটার নিবন্ধনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছি। ইকুয়েপমেন্ট রেডি করতে হবে, সেটার জন্য কাজ চলছে।’

ইসির এই কর্মকর্তা বলেন, ‘সবগুলো দূতাবাসে ভোটার আইডি কাজ চালানোর সম্মতিও পেয়েছি। জাপানের পাবলিক আইপি পেতে একটু সময় লাগবে। আশাবাদী, এ মাসের মধ্যে হবে। নতুন পাঁচটি দেশ হলো- ওমান, সাউথ আফ্রিকা, জর্ডান, আমেরিকা ও মালদ্বীপ।

এনআইডি মহাপরিচালক বলেন, ‘বর্তমানে নয়টি দেশে কার্যক্রম চলমান আছে এ পর্যন্ত ৪৮ হাজার ৮০ জনের আবেদন পাওয়া গেছে। ২৯ হাজার ৬৪৬ জনের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে। ১৭ হাজার ৩৬৭ জনকে ভোটার করে নেওয়া হয়েছে।’


বিজ্ঞাপন


এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর