বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

সাবেক সিইসি নুরুল হুদাকে ধরে পুলিশে দিলো জনতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুন ২০২৫, ০৭:৪৯ পিএম

শেয়ার করুন:

CEC
তাকে ধরে পুলিশে দেয় স্থানীয় জনতা। ছবি: সংগৃহীত

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা। এ সময় তার গলায় জুতার মালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধরা। 

রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরে স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উত্তরা জোনের এসি সচিন মল্লিক। তিনি বলেন, খবরটা শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। গিয়ে জানাতে পারব আসল ঘটনা কী। 

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ঢাকা মেইলকে বলেন, সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে আমাদের স্থানীয় নেতাকর্মীরা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। 

এর আগে দুপুরে নূরুল হুদাসহ সাবেক তিন সিইসির বিরুদ্ধে মামলা করে বিএনপি। সঙ্গে শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। 

তবে সাবেক এই সিইসিকে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কি না তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। তিনি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন

তিন ‘বিতর্কিত’ সিইসির বিরুদ্ধে বিএনপির অভিযোগ ইসিতে, থানায় মামলা

শেখ হাসিনা ও সাবেক ৩ সিইসিসহ ২৪ জনের বিরুদ্ধে বিএনপির মামলা

আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় থাকাকালে দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস করে। ক্ষমতায় থেকে তিনটি ভুয়া নির্বাচন করে বলে অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে। বিতর্কিত তিনটি নির্বাচন যে তিন প্রধান নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হয়েছে তাদের একজন কে এম নুরুল হুদা।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন তার অধীনে হয়। তিনি ১৫ ফেব্রুয়ারি ২০১৭ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত সিইসি ছিলেন। তার অধীনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ‘রাতের ভোট’ হিসেবে পরিচিতি পায়। সেই নির্বাচনে বিএনপিসহ বিরোধী দলগুলো অংশ নিলেও কেউই পাত্তা পায়নি সরকারি দল আওয়ামী লীগের কাছে। ফলে বাকি দুটি নির্বাচনের চেয়ে ২০১৮ সালের নির্বাচন নিয়ে ক্ষোভ বেশি বিরোধীদের মধ্যে। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটল আজ। 

এমআইকে/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর