বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শরীয়তপুরের ডিসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুন ২০২৫, ০৯:০৪ পিএম

শেয়ার করুন:

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শরীয়তপুরের ডিসি

হঠাৎ করে আলোচনায় শরীয়তপুরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও নাম না জানা এক নারীর আপত্তিকর ভিডিও। গুরুত্বপূর্ণ পদে থাকা একজন কর্মকর্তার এমন ভিডিও ছড়িয়ে পড়ায় বিব্রত প্রশাসনের লোকজন। এ নিয়ে চারিদিকে যখন সমালোচনার ঝড়, তখন সরকারি গাড়ি রেখে লাপাত্তা হয়ে যান আশরাফ উদ্দিন। তবে অজ্ঞাত স্থান থেকে গণমাধ্যমের সঙ্গে সেই ভাইরাল ভিডিও নিয়ে কথা বলেছেন তিনি।

অভিযোগ করেছেন, ভিডিওতে থাকা নারী তার সম্পর্কে আত্মীয় হন। তবে তাকে নিয়ে ব্ল্যাকমেইল করে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি চেয়েছেন। টাকা না দেওয়াতে জেলা প্রশাসক হওয়ার আগের এই ভিডিও ছেড়ে দিয়েছেন।


বিজ্ঞাপন


শনিবার (২১ জুন) দুপুরের দিকে সদ্য ওএসডি হওয়া ডিসি আশরাফ উদ্দিন বলেন, ‘ওই নারী সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করে। ব্ল্যাকমেইলটি যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন সে মোটা অংকের টাকা দাবি করে। সেই টাকা মেটানোর সামর্থ্য আমার নেই। তখন সে শরীয়তপুরের এক আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে কীভাবে টাকা আদায় করা যায়। একপর্যায়ে সে আমার ডিসি পোস্টিংয়ের অনেক আগের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।’

আশরাফ উদ্দিন আরও বলেন, ‘ডিসি পোস্টিংয়ের পর থেকে সে টাকার জন্য অনেক চাপাচাপি করছিল। পরে মাসে মাসে তার অ্যাকাউন্টে কিছু টাকা দিতে বাধ্য হয়েছি। সে একেতো আমাকে ব্ল্যাকমেইল করেছে, অন্যদিকে এগুলো (গোপন ছবি) সব জায়গায় দিল। আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেব।’

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হয়ে যোগদান করেন। এর আগে তিনি ২৭তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে নিউরো ডেভেলপমেন্ট, প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক পদে দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন


 

এদিকে, জেলা প্রশাসক ছুটি নিয়েছেন উল্লেখ করে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসলাম হোসাইন বলেন, ‘স্যার কর্মস্থলে নেই। যতদূর জানি উনি দরখাস্ত দিয়ে কমিশনার স্যারের কাছ থেকে ছুটি নিয়েছেন।’

বিইউ/এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর