শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

‘কিং চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড পাচ্ছেন ড. ইউনূস

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

রবিবার যেসব দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা 
ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ঈদের পর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। এই সফরে তাকে ‘কিং চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ড. ইউনূস ৯ জুন লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং ১০ জুন সেখানে পৌঁছানোর কথা রয়েছে। তার সফরের মূল আকর্ষণ হিসেবে ১২ জুন একটি রাজকীয় অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হবে। এরপর ১৩ জুন তার দেশে ফেরার কথা।


বিজ্ঞাপন


জানা গেছে, এই সফরের অংশ হিসেবে ড. ইউনূস ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে পৃথক বৈঠক করবেন। এসব বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, বিশেষ করে রোহিঙ্গা সংকট নিরসনে এবং উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাজ্যের আরও সক্রিয় ভূমিকা চাওয়া হবে।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর