মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

তিন অঞ্চলের নদীবন্দরে সতর্কতা ও ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মে ২০২৫, ০৫:৫৬ পিএম

শেয়ার করুন:

S

দেশের তিন অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এক্ষেত্রে এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে সতর্কতা দিয়েছে সংস্থাটি।

শনিবার (১০ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


তিনি জানান, রবিবার (১১ মে) মধ্যরাত ১টার মধ্যে কুমিল্লা, নোয়াখালী এবং চাঁদপুর অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি জানান।

এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর