বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

যাত্রাবাড়ীতে কবরস্থান থেকে শটগানের ১১টি তাজা কার্তুজ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মে ২০২৫, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

যাত্রাবাড়ীতে কবরস্থান থেকে শটগানের ১১টি তাজা কার্তুজ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে কবরস্থানে থেকে শটগানের ১১টি তাজা কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব।

শুক্রবার (০৯ মে) দুপুরে দোলাইপাড় কুতুবখালী পঞ্চায়েত কবরস্থান থেকে এসব উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় কুতুবখালী পঞ্চায়েত কবরস্থানে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে শটগানের ১১ রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কার্তুজগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তবে সেগুলো কে বা কারা রেখে গিয়েছিল নাকি লুকিয়ে রেখেছিল তা জানা যায়নি। 
 
এমআইকে/ইএ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর