শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

নির্বাচনি গুজব মোকাবিলা বিষয়ক আন্তর্জাতিক সভায় যাচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মে ২০২৫, ০৯:৩৯ পিএম

শেয়ার করুন:

EC
নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি

আন্তর্জাতিক নির্বাচন সংস্থা ইলেকশন ম্যানেজমেন্ট বডিসের (ইএমবিএস) নির্বাচনি অপ্রচার সংক্রান্ত ১২তম বার্ষিক সভায় যোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য দুই সদস্যের একটি প্রতিনিধি দল জর্জিয়া পাঠাচ্ছে সংস্থাটি।
 
বৃহস্পতিবার (৮মে) ইসির সহকারি সচিব সৈয়দ গোলাম রাশেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংগঠন ইলেকশন ম্যানেজমেন্ট বডিসের (ইএমবিএস) নির্বাচনি অপ্রচার সংক্রান্ত ১২তম বার্ষিক সভায় যোগ দিতে দুই সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন ইসির আইন শাখার যুগ্ম সচিব মো. ফারুক আহমেদ। 


বিজ্ঞাপন


তার সঙ্গে থাকবেন রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম। সভাটি ৫ ও ৬ জুন জর্জিয়ার কাখেতিতে অনুষ্ঠিত হবে।

এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর