শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

নিজস্ব সার্ভিস কমিশনের পথে ইসি সচিবালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ০২:০৮ পিএম

শেয়ার করুন:

নিজস্ব সার্ভিস কমিশনের পথে ইসি সচিবালয়

নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের জন্য পৃথক সার্ভিস কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, যা ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।

বুধবার (২৩ এপ্রিল) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ ঢাকা মেইলে-কে এ তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, নির্বাচন কমিশনের জন্য আলাদা সার্ভিস কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা কার্যক্রম শুরু করেছি। বিভিন্ন সার্ভিস কমিশনের আইন-বিধি পর্যালোচনা করে একটি সার্ভিস কমিশন গঠনের আইন-বিধির প্রস্তাব কমিশনে পেশ করা হবে।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের আলাদা সার্ভিস কমিশন গঠনে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়। এ সার্ভিস কমিশন গঠনে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় যা কর্যক্রম শুরু করেছে। কমিটি বিভিন্ন সার্ভিস কমিশনের আইন ও বিধি পর্যালোচনা শেষে কমিশনে প্রস্তাব পেশ করবে।

জানা যায়, বাংলাদেশ ইলেকশন সার্ভিস কমিশন গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজকে সভাপতি করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের সংস্কার প্রতিবেদনে নির্বাচন কমিশনের(ইসি) জন্য আলাদা সার্ভিস কমিশন গঠনের সুপারিশ করেছে। যে বিষয়ে সব অংশীজন একমত পোষণ করেছে বলে জানা যায়।


বিজ্ঞাপন


এমএইচএইচ/ইএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর