রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

সংস্কারে সরকারের প্রস্তাবে ৩০ এপ্রিলের মধ্যে মত পাঠাবে ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

সংস্কারে সরকারের প্রস্তাবে ৩০ এপ্রিলের মধ্যে মত পাঠাবে ইসি

নির্বাচন ব্যবস্থা সংস্কারে আশু বাস্তবায়নযোগ্য নয়টি সুপারিশে ৩০ এপ্রিলের মধ্যে সরকারের কাছে মতামত দেবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি কর্মকর্তারা জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সংশোধন); নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০১ (সংশোধন); নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ সংশোধন; নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা (স্থানীয় ও আন্তর্জাতিক) পর্যবেক্ষণ ও সাংবাদিক নীতিমালা (সংশোধন); রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ সংশোধন; নির্বাচনী আইনে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা ও শুদ্ধাচার চর্চা নিশ্চিত করা বিষয়ক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের ওপর ইসি এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগকে প্রস্তাব পাঠাতে বলা হয়েছিলো।


বিজ্ঞাপন


এছাড়া হলফনামার খসড়া, ভোটার তালিকা হালনাগাদ (প্রবাসী) কাজ শুরু করা ও পোস্টাল ব্যালট পরীক্ষা-নিরীক্ষা করার বিষয়ে সুপারিশের ওপর নির্বাচন কমিশনের প্রস্তাব চাওয়া হয়েছিলো। সেগুলো নিয়ে কাজ চলছে। অতি দ্রুত এসব আশু বাস্তবায়নযোগ্য সুপারিশের বিষয়ে সরকারকে মতামত জানানো হবে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন থেকে বাছাই করে বাস্তবায়নযোগ্য ৯টি সুপারিশের ওপরে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাব চেয়েছে সরকার। কবে নাগাদ সরকার প্রস্তাব দেবেন-এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, সংস্কারে ব্যাপারের যেভাবে সরকার থেকে পদ্ধতি নেওয়া হবে সেভাবে হবে। তবে আশু বাস্তবায়নযোগ্য সংস্কার পাঠানোর জন্য সরকার থেকে পাঠানো চিঠির প্রেক্ষিতে আমরা ৩০ এপ্রিলের মধ্যে মতামত পাঠাব।

জানা যায়, রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে প্রধান উপদেষ্টার অনুশাসন মোতাবেক ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়। ইতোমধ্যে ছয়টি কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এরমধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের দাখিলকৃত প্রতিবেদন থেকে আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবসমূহ চিহ্নিত করে আইন উপদেষ্টা মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছিলো। সেখান থেকে গত ১৩ মার্চ অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সংস্কার কমিশনসমূহের বাছাইকৃত আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবসমূহ বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয়/বিভাগ নির্ধারিত ছকে মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাব পাঠাবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছিলো। এরই প্রেক্ষিতে ইসি সচিবকে নয়টি বিষয় সুনির্দিষ্ট উল্লেখ করে চিঠি দেয় সরকার।  এক্ষেত্রে সুপারিশগুলোর কিছুর বিষয়ে কেবল ইসিকে আর কিছু বিষয়ে ইসি এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগকে প্রস্তাব পাঠাতে বলা হয়েছিলো।

এমএইচএইচ/ইএ


বিজ্ঞাপন


আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর