বুধবার, ২০ মে, ২০২৬, ঢাকা

বিমান বাহিনী ঘাঁটির নাম পাল্টে যা রাখা হলো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

বিমান বাহিনী ঘাঁটির নাম পাল্টে যা রাখা হলো

ঢাকায় অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার’ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।


বিজ্ঞাপন


বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার-এর নামকরণ অনুষ্ঠান বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের কুর্মিটোলার বিমান বাহিনী ঘাঁটিতে অনুষ্ঠিত হয়।

নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বিশেষ অতিথি হিসেবে এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বীর উত্তমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া সহকারী বিমান বাহিনী প্রধান, বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর