বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

সুলভমূল্যের মাংস-ডিম-দুধের অস্থায়ী বিক্রয় কেন্দ্র বেড়েছে ৪০টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ০৪:১৭ পিএম

শেয়ার করুন:

সুলভমূল্যের মাংস-ডিম-দুধের অস্থায়ী বিক্রয় কেন্দ্র বেড়েছে ৪০টি

সারাদেশে সুলভমূল্যে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম চলছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে এবং সংশ্লিষ্ট অংশীজনের সহযোগিতায় বাজার সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে এই পণ্যগুলোর ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম চলছে। ২৮ রমজান পর্যন্ত ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রির কার্যক্রম চলবে। পহেলা রমজান থেকে এ কার্যক্রম চালু করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদফতর। যা সব মহলে প্রশংসিত হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১ রমজান থেকে ঢাকা শহরের ২৫টি স্থানে সুলভমূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র চালু করা হয়। আগামী ২৩ মার্চ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাজেটের আওতায় প্রাণিজ আমিষ সরবরাহের নামে বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা শহরে অতিরিক্ত ২৩টি, নারায়ণগঞ্জ শহরে ৩টি এবং ৭টি বিভাগীয় দফতরে ১৪টি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রয় কার্যক্রমের পরিধি বৃদ্ধি করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে ডিম (প্রতি ডজন) ১০৮ টাকার স্থলে ১০০ টাকা, ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি) ২৫০ টাকা, দুধ পাস্তুরিত (প্রতি লিটার) ৮০ টাকা, এবং গরুর মাংস (প্রতি কেজি) ৬৫০ টাকা মূল্যে বিক্রয় করা হবে।

প্রাপ্ততথ্য অনুযায়ী, গত ১৯ মার্চ পর্যন্ত ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সারাদেশের ৩,৯৬,৫৮৬ জন পুরুষ এবং ২,১২,৮৪৪ জন নারীসহ মোট ৬,০৯,৪৩০ জন ক্রেতার মাঝে সুলভমূল্যে ১৯ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার ৭৬৮ টাকা মূল্যের দুধ, ডিম, ড্রেসড ব্রয়লার, গরু ও খাসির মাংস বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ফলশ্রুতিতে সারাদেশে মাংস, ডিম, দুধ ইত্যাদির সরবরাহ ও মূল্য স্থিতিশীল রয়েছে।

চলমান বিক্রয় কেন্দ্র ২৫টি

সচিবালয়ের পাশে, খামারবাড়ি (ফার্মগেট), ষাটফুট রোড (মিরপুর), আজিমপুর মাতৃসদন (আজিমপুর), নয়াবাজার (পুরান ঢাকা), বনশ্রী, হাজারীবাগ (সেকশন), আরামবাগ (মতিঝিল), মোহাম্মদপুর (বাবর রোড), কালশী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিকনগর), শাহাজাদপুর (বাড্ডা), কড়াইল বস্তি, বনানী, কামরাঙ্গীর চর, খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে), নাখাল পাড়া (লুকাস মোড়), সেগুন বাগিচা (কাঁচা বাজার), বসিলা (মোহাম্মদপুর), উত্তরা (হাউজ বিল্ডিং), রামপুরা (বাজার), মিরপুর ১০, কল্যাণপুর (ঝিলপাড়), তেজগাঁও, পুরান ঢাকা (বঙ্গবাজার) এবং কাকরাইল।

ঢাকা মহানগরে অতিরিক্ত ২৩টি স্থানের তালিকা

আসাদ গেট (টাউন হল), লালমাটিয়া মহিলা কলেজ, শংকর প্লাজা, জিগাতলা (কায়সার সুইটমিট), আজিমপুর (৩নং গেট), নয়া পল্টন, এ্যালিফেন্ট রোড (ইস্টার্ন মল্লিকার সামনে), জুরাইন কাঁচা বাজার, আটিবাজার, গাবতলী মাজার রোড, মিরপুর ৬নং বাজার, শেওড়াপাড়া, কচুক্ষেত বাজার, উত্তরা আজমপুর কাঁচা বাজার, মেরুল বাড্ডা, মগবাজার মোড়, গ্রিন রোড, বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের পিছনে, বাসাবো বৌদ্ধ মন্দির, মধ্যবাড্ডা লিংক রোড, জোয়ার সাহারা, উত্তরা খালপাড়, রামপুরা হাজীপাড়া এবং লালবাগ এতিমখানা।

নারায়ণগঞ্জ মহানগরে ৩ স্থানের তালিকা

ডিসি অফিস চাঁনমারি, চাষাঢ়া চত্বর এবং তারকার মাঠ কুতুবপুরে বিক্রি কার্যক্রম চলবে।

এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর