বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

এনআইডির সার্ভার থেকে তথ্য আর মিলবে না: পরিচালক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

এনআইডির সার্ভার থেকে তথ্য আর মিলবে না: পরিচালক

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবির জানিয়েছেন, এখন থেকে নির্বাচন কমিশনের সার্ভার থেকে কোনো প্রতিষ্ঠান নাগরিকদের সম্পূর্ণ তথ্য যাচাই করতে পারবে না।

এনআইডি ডিজি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তি করা ১৮২টি প্রতিষ্ঠান পূর্বে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করত। তবে, কিছু প্রতিষ্ঠান থেকে তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। এরই মধ্যে ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে। এই পরিস্থিতিতে, নির্বাচন কমিশন এসব প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় করে তথ্য ফাঁস রোধের জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ভবিষ্যতে, কোনো প্রতিষ্ঠান যদি তথ্য যাচাই করতে চায়, তবে তারা নির্বাচন কমিশন থেকে শুধুমাত্র সঠিক বা ভুল তথ্য জানাবে। অর্থাৎ, নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করার দায়িত্ব এখন থেকে অন্যরা পালন করতে পারবে না।

তিনি জানান, নির্বাচন কমিশন একটি কমিটি গঠন করবে, যা অনুমতি ছাড়াই প্রতিষ্ঠান পরিদর্শন এবং তদন্ত করতে পারবে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের কর্মীদের সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রয়োজন হবে।

এ সময় এনআইডির ডিজি আরও বলেন, জাতীয় পরিচয়পত্রের ত্রুটি সংশোধন কাজ দ্রুত চলছে। তিনি জানান, পেন্ডিং আবেদন সমাধানে ৫০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং খুব দ্রুত বাকি আবেদনগুলো নিষ্পত্তি করা হবে।

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর