শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক ১৫ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫ পিএম

শেয়ার করুন:

ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক ১৫ ফেব্রুয়ারি
সংবাদ সম্মেলনে প্রেস সচিব। ছবি: সংগৃহীত

আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানান তিনি।

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস বিফ্রিংয়ে তিনি এসব কথা জানান।

প্রেস সচিব বলেন, সংস্কার কমিশনের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানের শরিকরা বৈঠকে অংশ নেবেন।

শফিকুল আলম বলেন, প্রথম বৈঠকে সকল রাজনৈতিক দলসহ সবাই অংশ নেবেন। সবাই মিলে পরবর্তীকালে সম্মিলিত না পৃথক বৈঠক হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন

ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

এ সময় তিনি জানান, সব রাজনৈতিক দল একমত হলে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে সরকারের আপত্তি নেই।

শফিকুল আলম বলেন, জাতীয় নির্বাচন দ্রুত চায় বিএনপি। নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। সরকারের পরিকল্পনা, চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৬ নাগাদ নির্বাচন হওয়ার কথা বলা হয়েছে। রাজনৈতিক দলগুলো যেসময় নির্বাচন চায় তখনই নির্বাচন হবে।

বিফ্রিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

জেবি

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর