বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

শান্ত নিউমার্কেট এলাকা, সতর্ক অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫, ১১:৪১ এএম

শেয়ার করুন:

শান্ত নিউমার্কেট এলাকা, সতর্ক অবস্থানে পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ গভীর রাতে থামার পর থেকে নিউমার্কেটসহ আশপাশের এলাকার পরিস্থিতি এখন শান্ত আছে। সকাল থেকে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে নীলক্ষেত এলাকায়। তবে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নীলক্ষেত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকেই নীলক্ষেতে ৭ প্লাটুন পুলিশ অবস্থায় নেয়। সেই সঙ্গে আরও ৫ প্লাটুন পুলিশ রিজার্ভ রয়েছে।

nilkhet4

সকালে নীলক্ষেত এলাকায় দেখা যায়, সড়কের দুই দিকে সারিবদ্ধভাবে পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সকাল সাড়ে ১১টা পর্যন্ত সাত কলেজের অন্তর্ভুক্ত ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়ক অবরোধ করেননি। মানুষ নির্বিঘ্নে চলাচল করছে। যান চলাচলও অনেকটা স্বাভাবিক আছে। তবে অন্যান্য দিনের তুলনায় গাড়ির সংখ্যা কম।

গতকাল রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবি প্রো-ভিসির সঙ্গে আলোচনা করতে গেলে তিনি ‘দুর্ব্যবহার’ করেছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এমন অভিযোগে সন্ধ্যা ৬টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন তারা। এ সময় প্রো-ভিসি ড. মামুন আহমেদকে ক্ষমা চাওয়ার জন্য সময় বেঁধে দেন সাত কলেজের শিক্ষার্থীরা।

আরও পড়ুন

সকাল থেকে ‘ঢাকা অবরোধের’ ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

তাতে সাড়া না পেয়ে রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রো-ভিসির বাসভবন ঘেরাও করার ঘোষণা দিয়ে মিছিল নিয়ে অগ্রসর হন সাত কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের প্রবেশমুখে অবস্থান নেন। উত্তেজনার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

রাত তিনটা পর্যন্ত চলা সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় নীলক্ষেত মোড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। পরে এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Dhaka-3

দফায় দফায় সংঘর্ষের পর রাত তিনটার দিকে অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়ে ক্যাম্পাসে ফিরে যান সাত কলেজের শিক্ষার্থীরা।

কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল ৯টা থেকে সাত কলেজের শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাস এলাকায় অবরোধ কর্মসূচি পালন করার কথা রয়েছে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর