শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

ড. ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী রে ডালিও’র সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

ড. ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী রে ডালিও’র সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী রে ডালিওর সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মারিনো ম্যানেজমেন্ট অ্যান্ড ডালিও ফ্যামিলি অফিস-এর প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী রে ডালিও।

এছাড়া জেনেল গ্রুপের (রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানি) নির্বাহী কমিটির চেয়ারম্যান আমের আলীরেজা শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

সুইজারল্যান্ড সফরের শেষ দিন শুক্রবার (২৪ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সাতটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

চুরি যাওয়া অর্থ ফেরাতে বিশ্বনেতাদের সহায়তা চাইলেন ড. ইউনূস

ড. ইউনূস বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত ২১ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোস শহরে পৌঁছান। গত চার দিন ধরে সেখানে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের সরকারপ্রধান। আগামীকাল তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর