বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

শপথের আগে ট্রাম্পকে শুভ কামনা জানালেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ০৭:২২ পিএম

শেয়ার করুন:

শপথের আগে ট্রাম্পকে শুভ কামনা জানালেন ড. ইউনূস
ডোনাল্ড ট্রাম্প ও ড. ইউনূস। ছবি: সংগৃহীত

দ্বিতীয় বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় আজ রাতেই ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার শপথ নেওয়ার কথা রয়েছে। এর প্রাক্কালে তাকে শুভ কামনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন।


বিজ্ঞাপন


শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে জানান, আমাদের দৃঢ় বিশ্বাস, দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য কাজ হবে। সেই বিশ্বাস পুনর্ব্যক্ত করছি এবং ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরুতে তাকে শুভ কামনা জানাই।

এর আগে গত নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টা তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। সেই বার্তায় প্রধান উপদেষ্টা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছিলেন যে, দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য দুই দেশ কাজ করবে।

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের

ঐকমত্য গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে

স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় ক্যাপিটল হিলে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এদের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মাইলি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অংশ নেওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতিনিধিত্ব করার কথা দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর।


বিজ্ঞাপন


জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর