বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

মহাখালীতে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

মহাখালীতে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

রাজধানীর মহাখালী এলাকায় সিএনজি অটোরিকশার চালকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে তারা মহাখালী বনানী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এর ফলে ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন শত শত মানুষ।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের মহাখালী জোনের এসি জুনায়েদ জাহেদী। অযথা সিএনজি না ধরা, যেখানে সেখানে পার্কিংয়ের সময় বাধা না দেওয়াসহ বিভিন্ন দাবি জানান চালকরা।

চালকরা এখন বিআরটিএ মহাখালী ভবনের সামনে অবস্থান করছেন এবং সড়ক অবরোধ করে রেখেছেন। তাদের কারণে গুলশান-বনানী-মহাখালী এলাকায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন এসব সড়ক ব্যবহার করা মানুষ।

এমআইকে/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর