বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ০৯:৩৩ এএম

শেয়ার করুন:

রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত একটার দিকে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। সম্মেলন শেষে ২৫ জানুয়ারি দেশে ফিরবেন।

গতকাল রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।


বিজ্ঞাপন


তিনি বলেন, সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও দাভোসে ফোরামের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

আবুল কালাম আজাদ আরও বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড ছাড়াও কয়েকটি সংস্থা প্রধান, বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান ও উদ্যোক্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে ড. ইউনূসের।

উপ-প্রেস সচিব বলেন, সম্মেলনে বাংলাদেশ বিষয়ে আলাদা একটি সংলাপ হবে। দেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে সেখানে একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হবে। এ ছাড়াও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রতি নজর দিতে আহ্বান জানানো হবে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর