বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- রনি (২৯), হুমায়ুন কবির (২৫) ও আনোয়ার (৪০)। এ সময় তাদের কাছ থেকে দুটি স্টিলের সুইচ গিয়ার চাকু ও একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রবেশ গেইটের উত্তর পার্শ্বের ফুটপাত থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান। 

শাহবাগ থানা সূত্র জানায়, সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রবেশ গেইটের উত্তর পার্শ্বে ফুটপাতের পাকা রাস্তার উপর কিছু ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশে প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত সেখানে অভিযান চালায় থানার টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওই তিনজনকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা আরও কয়েকজন দুষ্কৃতকারী দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় গ্রেফতাররাসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতাররা পেশাদার ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য। সোহরাওয়ার্দী উদ্যানের ওই এলাকায় তারা ডাকাতির উদ্দেশে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 


বিজ্ঞাপন


গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এমআইকে/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর