শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

যমুনা ফিউচার পার্কের পাঁচ দোকানে দুর্ধর্ষ চুরি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৪, ০৮:৪২ পিএম

শেয়ার করুন:

যমুনা ফিউচার পার্কের পাঁচ দোকানে দুর্ধর্ষ চুরি
যমুনা ফিউচার পার্ক (ফাইল ছবি)

রাজধানীর যমুনা ফিউচার পার্কে পাঁচটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেই দোকানগুলো থেকে প্রায় কয়েক কোটি টাকার মোবাইল ও স্বর্ণ চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

বৃহস্পতিবার রাত এগারোটার দিকে এ ঘটনা ঘটে। 

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম। 

তিনি ঢাকা মেইলকে বলেন, এখনো কেউ অভিযোগ দেয়নি। আমরা অভিযোগ পেলে ব্যবস্থা নেব। এ ঘটনায় পুলিশ দোকানগুলো পরিদর্শন করে এসেছে। 

এদিকে মার্কেটের একটি সূত্র জানিয়েছে, মার্কেটটির তৃতীয় তলায় তিনটি মোবাইল ও দুটি স্বর্ণের দোকানে চুরি হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে মাধ্যমে এক পোস্টে শরীফুল ইসলাম সেলিম নামে এক ব্যক্তি জানিয়েছেন, মার্কেটের তিনটি মোবাইল দোকান থেকে ৪ কোটি এবং দুটি স্বর্ণের দোকান থেকে ২০০ কোটি টাকার মালামাল চুরি হয়েছে। 

তবে পুলিশ বলছে, এত টাকা নয়। সংখ্যা এই মুহূর্তে বলা মুশকিল। কারণ এখনো ভুক্তভোগী দোকানিরা কোনো অভিযোগ দেননি। তারপরও তাদের ধারণা, পাঁচটি দোকান মিলে কয়েক কোটি টাকার মালামাল চুরি করেছে চোর চক্র। 

এ ঘটনায় সেই দোকানের আশপাশের বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক গোয়েন্দা টিমও কাজ করছে। 

এমআইকে/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর