বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪, ১১:৫৮ এএম

শেয়ার করুন:

সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসর

পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালনরত সচিব মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাকে অবসরে পাঠিয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) জাহাঙ্গীর আলমের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করে। তাই ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।


বিজ্ঞাপন


বিধি অনুযায়ী তিনি অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জাহাঙ্গীর আলম এর আগে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ছিলেন। গত ২০ আগস্ট তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছিল।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর