বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রসহ ৩ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪, ০২:৩৩ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রসহ ৩ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের তিন রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


বিজ্ঞাপন


এতে বলা হয়েছে, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী মস্কোতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কামরুল আহসান, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. আবু জাফরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, আলোচিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


বিজ্ঞাপন


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এম মুশফিকুল ফজল (আনসারী)-কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছর মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক বিদেশস্থ বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত পদে পদায়নের নিমিত্ত তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর