রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

পরিবারের সদস্যসহ এস আলম গ্রুপের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৪, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

পরিবারের সদস্যসহ এস আলম গ্রুপের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ফাইল ছবি

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, স্ত্রী ফারজানা পারভীনসহ তার পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (৭ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন, সাইফুল আলমের পুত্র আশরাফুল আলম, পুত্র আহসানুল আলম, ভাই মোরশেদুল আলম, ভাই সহিদুল আলম, ভাই রাশেদুল আলম, ভাই আবদুস সামাদ, ভাই আবদুস সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ভাই ওসমান গণি, ওসমান গণির স্ত্রী ফারজানা বেগম, ভাই মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও অজ্ঞাতপরিচয়ের মিশকাত আহমেদ।

দুদকের মো. নূর ই আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর