শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

এক ঘণ্টার বৃষ্টিতেই রাজধানীতে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০২২, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

এক ঘণ্টার বৃষ্টিতেই রাজধানীতে জলাবদ্ধতা
ছবি: ঢাকা মেইল

প্রায় এক ঘণ্টার মতো বৃষ্টিপাতেই রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নগরীর বেশ কয়েকটি সড়কে এই জলাবদ্ধতা দেখা দেওয়ায় দুর্ভোগে পড়েছেন এসব এলাকার মানুষ।

বুধবার (২৫ মে) দুপুর ১২টার দিকে রাজধানীজুড়ে এই বৃষ্টিপাত শুরু হয়ে চলে প্রায় দেড়টা নাগাদ। আর এতেই রাজধানীর ধানমন্ডি, বারিধারা, চানখারপুল, বংশাল, ভাটারা, কুড়িল এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়।


বিজ্ঞাপন


বিশেষ করে ছোটছোট অলিগলিতে বেশি জলাবদ্ধতা দেখা দেয়। যেখানে পানি নিষ্কাসন ব্যবস্থা নেই বা থাকলেও তা পর্যাপ্ত নয়, সেসব সড়কগুলোতেই মূলত এমন জলাবদ্ধতা দেখা গেছে।

Rain in Dhaka

স্থানীয়দের অভিযোগ- ড্রেনের পানি সরে যাওয়ার সুযোগ না থাকায় এভাবে জলাবদ্ধতা দেখা দিয়েছে। কারণ, ড্রেনগুলো ময়লা-আবর্জনা দিয়ে পূর্ণ। এতে জমে থাকা পানি থেকে যাচ্ছে রাস্তাতেই।

এ দিন রাজধানীর গ্রিন রোড, মিরপুর, মোহাম্মদপুর, শান্তিনগর ও মালিবাগ এলাকাতেও জলাবদ্ধতা দেখা যায়। পথচারী ও বাসিন্দাদের অভিযোগ- সময় মতো ও দ্রুত পানি নিষ্কাশন না হওয়ায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে যানজট যেমন বাড়ছে তেমনি ছোট ছোট নানা দুর্ঘটনাও ঘটছে।


বিজ্ঞাপন


Rain in Dhaka

এদিকে, বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট ও চলাচলে ধীরগতি দেখা গেছে। তবে বৃষ্টির সুযোগকে কাজে লাগিয়ে রিকশা ও সিএনজিতে দ্বিগুণ ভাড়া নেওয়ারও অভিযোগ মিলেছে।

অন্যদিকে, এক ঘণ্টায় ঠিক কী পরিমাণ বৃষ্টি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি আবহাওয়া অধিদফতর। তবে, আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশকিছু জায়গা ছাড়াও খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাজশাহী, পাবনা, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

এএম/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর