বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগে স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৪, ১২:৪৮ পিএম

শেয়ার করুন:

আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগে স্বরাষ্ট্র উপদেষ্টা

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিভিন্ন সময়ে আহত হওয়া পুলিশ সদস্যদের দেখতে গেছেন অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রোববার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় তিনি রাজধানীর রাজারবাগে থাকা পুলিশ হাসপাতালে যান। এসময় তিনি হাসপাতালে থাকা আহত চিকিৎসাধীন পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন। 

তার সাথে পুলিশের আইজিপি ময়নুল ইসলাম ছাড়াও পুলিশের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন। 

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ সদস্যদের খোঁজ খবর নেওয়ার পর সাংবাদিকদের সামনে কথা বলেন। তিনি তার বক্তব্যে পুলিশ স্বাধীন কমিশনের অধীনে কাজ করবে এবং আর এখন থেকে রাজনৈতিক কাজে ব্যবহার হবে না বলেও জানান।

এমআইকে/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর