শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

আটক হইনি, বাসাতেই আছি: হারুন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৪, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

আটক হইনি, বাসাতেই আছি: হারুন
হারুন অর রশীদ (ফাইল ছবি)

ঢাকা মহানগর পুলিশের সাবেক ডিবি প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশীদ বিমানবন্দর থেকে আটক হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়েছে। তবে তিনি গতকাল থেকে দেশেই অবস্থান করছেন, আটক হননি ও বাসাতেই আছেন বলে দাবি করেন। 

মঙ্গলবার (০৬ আগস্ট) বিকেলে তার সঙ্গে মুঠোফোনে এমন দাবি করেন হারুন। 

দেশ ছাড়ার বিষয়ে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, আপনারা (সংবাদকর্মী) বলছেন, আমি এয়ারপোর্ট থেকে ফিরে আসছি? এরকম কিছু বলছেন নাকি? আমি কালকে কেমনে যাব এয়ারপোর্ট? গতকালই তো ফ্লাইট বন্ধ ছিলো। ফ্লাইট তো আজকে থেকে শুরু হয়েছে। বিদেশ যাওয়ার কথা রিউমার।

তিনি সকালে অফিস গিয়েছিলেন দাবি করে বলেন, সকালে অফিসে গিয়েছিলাম। গিয়ে দেখি কেউ নাই। পরে আমি বাসায় চলে আসছি।

এমআইকে/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর