বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

মোহাম্মদপুর নিয়ন্ত্রণে নিয়েছে আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৪, ০১:৩৮ পিএম

শেয়ার করুন:

মোহাম্মদপুর নিয়ন্ত্রণে নিয়েছে আন্দোলনকারীরা

রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বছিলা ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে রয়েছে। শিক্ষার্থীরা পয়েন্টে পয়েন্টে ব্যারিকেড দিয়ে যানবাহন আটকে দিচ্ছেন। 

রোববার (০৪ আগস্ট) সকাল ১০টা থেকেই ঢাকা অলি-গলি থেকে হাজার হাজার শিক্ষার্থী বেরিয়ে এসে সড়ক অবরোধ করেন।

কিছু জায়গা গাছের গুড়ি ফেলে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মাদরাসার ছাত্রদেরও দেখা গেছে।

9

তবে বেড়িবাঁধ তিন রাস্তার মোড় থেকে বসিলা পর্যন্ত কোথাও কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যায়নি। 

মোহাম্মদপুর থানার কাছাকাছি আল্লাহ করিম জামে মসজিদের সামনে দুই শতাধিক ছাত্রলীগ, যুবলীগ ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।

একই এলাকায় অল্পকিছু সংখ্যক পুলিশ দেখা গেছে। তবে তারা সতর্ক অবস্থানের রয়েছেন। 

কারই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর