সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

‘সেবার মান আরও উন্নত করার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি ধরে রাখতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৪, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

‘সেবার মান আরও উন্নত করার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি ধরে রাখতে হবে’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, সেবার মান আরও উন্নত করার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি ধরে রাখতে হবে। 

বুধবার (৩১ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বোর্ড মিটিং শেষে হোটেলটির কর্মচারী ইউনিয়নের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মুহাম্মদ ফারুক খান বলেন, ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকতে হলে সেবার মান বৃদ্ধি ও অতিথিদের চাহিদা অনুযায়ী নতুন সেবা চালুুকরণের কোনো বিকল্প নেই। 

আরও পড়ুন

জাতীয় মৎস্য পদক পেল ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। গত ১৫ বছরে বাংলাদেশের অন্যসব সেক্টরের মতো পর্যটন ও হসপিটালিটি সেক্টরেও ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের এই ধারাকে বজায়ে রাখতে আমাদের সকলের আন্তরিকভাবে কাজ করতে হবে।

মতবিনিময়কালে মন্ত্রী হোটেলের কর্মচারীদের দাবি-দাওয়া সম্পর্কে অবহিত হন এবং তাদের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস প্রদান করেন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একেএম বেঞ্জামিন নিয়াজী, সোনারগাঁও হোটেল কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল চন্দ্র মজুমদার এবং সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রমুখ।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (৩০ জুলাই) মন্ত্রী হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ড সদস্য ও কর্মচারী ইউনিয়নের সঙ্গেও মতবিনিময় করেন।

এমআইকে/এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর