শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

মিরপুর-১০ মেট্রো স্টেশন পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪, ১০:৩২ এএম

শেয়ার করুন:

মিরপুর-১০ মেট্রো স্টেশন পরিদর্শনে প্রধানমন্ত্রী
ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেখানে মেট্রো স্টেশন ঘুরে দেখেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল পরিদর্শনে যান তিনি।


বিজ্ঞাপন


এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীর কষ্ট লাঘবে সরকার যে উন্নয়ন করেছে সেগুলো ধ্বংসকারীদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। তাণ্ডবকারীদের বিচার দেশবাসীকেই করতে হবে।

এর আগে গত শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে হামলা হয়। ভাঙচুর করা হয় সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা, এলইডি মনিটর, টিকিট কাটার মেশিনসহ বিভিন্ন জায়গায়। লুট করা হয় মূল্যবান অনেক জিনিস। পরে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ণয়ে কমিটি করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন চালু হতে কমপক্ষে এক বছর লাগতে পারে বলে জানায় মেট্রোরেল কর্তৃপক্ষ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর